ফরিদপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. শামসুল হক, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করে। এর আগে ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied