মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২নং রোডে অবস্থিত বাড়িতে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়।হত্যা করা হয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে।
জাতির জনকের ৪৭তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় ডিসি পার্কের বিপরীতে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল মোমে পিপিএম বার, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সকল সরকারি দপ্তরসমুহ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্তার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আলোচনা সভার আয়েজন করা হয়। সভার শুরুতেই ১৫ আগস্টে শাহাদাতবরনকারীদের আত্তার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনকের কর্মময় জিবন তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন