ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শোক দিবসে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৪:১৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) খাদ্যসামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। সোমবার (১৫ আগস্ট) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতেড় ইউনিয়নে  কাশিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে সীমান্ত এলাকার প্রায় দুই হাজার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
 
এতে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয় ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত  চিকিৎসাসেবা প্রদান করেন। 
 
একই দিনে বেলা ১ টায় নাজিরগোমানী বিজিবি ক্যাম্প দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, আলু, লবন এবং হুইল সাবান) প্যাকেট বিতরণ করা হয়। নাজিরগোমানী ক্যাম্পের মূল ফটক থেকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ।
 
এ সময় উপঅধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আসাদুজ্জামান, বিজিবির অভিজ্ঞ চিকিৎসা সহকারী নায়েব সুবেদার মফিজুল ইসলামসহ  বিজিবির সৈনিকগণ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। 
 
জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি'র আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা নিতে আসা জগতবেড় মোহাম্মদপুর এলাকার জোসনা বেগম (৪৫) বলেন, সারা শরীরের ব‍্যাথা এখানে এসে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়েছি। শেখ মুজিবুর রহমান ও বিজিবি'র জন্য অবশ্যই অনেক দোয়া করি। মফস্বল এলাকায় ভালো ডাক্তার এনে বিনামূল্যে দেখাচ্ছেন, ঔষুধ ও খাদ্যসামগ্রী দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু