রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টি : সকালে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
জেলা প্রশাসন রাজশাহী : সকাল ১০টায়, জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে " বঙ্গবন্ধু ও বাংলাদেশ " শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ্ এনডিসি, জেলা প্রশাসক আব্দুল জলিল, আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার এবিএম মাসুদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাদী প্রমুখ।
রাজশাহী সিটি কর্পোরেশন : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শোক র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তাবৃন্দ-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এর আগে নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে একটি শোকর্যালি বের হয়ে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) : কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু ,মহানগর সহ সভাপতি সাহরিয়ার রহমান সন্দেশ, সহ -সম্পাদক পাভেল ইসলাম মিমুল প্রমুখ।
এছাড়াও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা সহ নেতৃবৃন্দ। নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ-সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied