বাঘায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত
রাজশাহীর বাঘায় যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্ত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। শোক র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। উপজেলা চত্বরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দোয়া ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শোকের দিনটি স্মরণ করেন।
শোক র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুষ্পার্ঘ্য অর্পন করেন। এর পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, পুলিশ প্রশাসনের পক্ষে বাঘা থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন , সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ পুষ্পার্ঘ্য অর্পন করেন।
পরে বেলা সাড়ে ১১টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল আহমেদ , থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, মুক্তিযোদ্ধা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
এমএসএম / জামান
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
Link Copied