ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে শোকে ও শ্রদ্ধায় জাতির পিতাকে স্বরণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৬:৭
জাতির পিতাকে স্মরণে রাজশাহীর তানোরে শোকাবহ ১৫ আগস্টের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বাঙালি জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
 
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর আব্দুল ওহাব, আব্দুর রাজ্জাক মাস্টার ও কার্তিক চন্দ্র ভূঁইমালী প্রমুখ।
 
অপরদিকে, তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি তানোর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগের পার্টি অফিসে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
 
এরআগে তানোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরমেয়র ইমরুল হকের নেতৃত্বে পৃথক শোক র‌্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাকিবুল সরকার পাপুল ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ প্রমুখ।এদিকে, তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আ’লীগের উদ্যোগে আকচা প্রাথমিক বিদ্যালয় চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়। এরআগে বিদ্যালয় চত্বর থেকে এক শোক র‌্যালি বের হয়ে ওই এলাকা প্রদক্ষিণ করে। পরে অত্র ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পদক নওশাদ আলীর সঞ্চলনায় শোকসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি ডা. মজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন, তানোর পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, অত্র ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এসময় বক্তব্য দেন, আকচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব আলী ও সহকারী শিক্ষিকা চম্পা রানী প্রমুখ।
 
এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শোক র‌্যালি ও সভা বের করা হয়। সভা শেষে চিত্রাংন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত