ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শোক দিবসে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৬:৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল।

দোয়া পূর্ব আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা’র সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টুসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

পরে অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত