ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজির ধাক্কায় লাশ হলেন দুই বৃদ্ধ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৪৪
টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় ২ বৃদ্ধ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহা পাড়া (৬২) এলাকার নেপাল চন্দ্র সাহা। উপজেলার আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। 
 
এদিকে, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতি সম্পন্ন সিএনজি ধাক্কা দেয়।
 
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় ৩ জন।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন