বাউফলে করোনা আক্রান্ত ৩, হোম আইসোলেশনে ১৯ জন
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে তিন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ১৯ রোগী নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। তবে এদের শরীরে নতুন ভেরিয়েন্ট কি-না তা তিনি ঢাকা থেকে রিপোর্ট না আসলে বলতে পারবেন না বলে জানান তিনি।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালিশুরির আতিকুর রহমান (৩৪), বিলবিলাসের ইসমাইল (৩২) এবং দাশপাড়ার রাজিব (৩০) গত দুদিনে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হন। তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পাঠালে তিনজনই করোনা আক্রান্ত বলে রিপোর্ট এলে তাদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়্ হচ্ছে। এছাড়াও ১৯ জনকে তাদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, এ মহামারী থেকে বাচঁতে হলে মাস্ক ব্যবহার ও রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে। জনসচেতনতায় মুক্তি পেতে পারে এ মহামারী।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা