ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্র, সন্ত্রাস,হজঙ্গিবাদ দমন করে

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : এমপি বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৩:৪৮

 ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার ঘটনাটি উল্লেখ করে খুলনা -৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশে বিএনপি-জামায়াত মদতপুষ্ট মৌলবাদী, প্রতিক্রিয়াশীল জংগিগোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বোমা হামলা করে। আগস্ট মাস এলেই পাকিস্তানি প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, কঠোরহস্তে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে দেশে এখন কোন জঙ্গীবাদ নেই আর বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না।সরকারের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদেরকে কঠিন জবাব দেয়া হবে ১৭ আগস্ট বুধবার সকালে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি-জামায়াত জোট  সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘৃণিত, পৈশাচিক সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম, অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,চয়ন কুমার রায়, আওয়ামী লীগ নেতা ফজর আলী, হারুন অর রশিদ, এস এম জিয়াদ আলি, দেবদাষ মণ্ডল, মাস্টার খয়রুল আলম, নির্মল কুমার দাষ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন লাভলু, অ্যাড. আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজি, সরদার নুরুল ইসলাম কোম্পানি, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, সাধারণ সম্পাদক সুলতানা মিলি, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, ইখতিয়ার উদ্দিন হিরো, কয়রা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ নেতা জি এম আব্দুর রকিব,আক্তারুল ইসলাম,জেড এম হুমায়ুন কবির নিউটন, নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুর নেতৃত্বে কয়রা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার