কোটালীপাড়ায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, ৭১ এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জামায়াত শিবির রাজাকার ধইরা, ধইরা জবাই কর, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে ঘাঘর বাজার প্রদক্ষিণ শেষে থানার সামনে প্রতিবাদ সমাবেশ করে।
মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বক্তারা বলেন ২০০৫ সালের এই দিনে জামায়াত বিএনপির মদদপুষ্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সারাদেশে এক যোগে সিরিজ বোমা হামলা চালিয়ে যে নারকীয় হত্যাকাণ্ড করেছে, সেটা ক্ষমার অযোগ্য তাই তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে, নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভবিষ্যতে জামায়াত বিএনপি ও জেএমবি আগামী সংসদ নির্বাচন নিয়ে আমাদের প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র বা বিচ্ছিঙ্খলার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করে তাহলে, আওয়ামী লীগ তাদের রাজ পথে দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রতিহত করবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খাঁন মিলন, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাঁজ বুলবুল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সহ-প্রচার সম্পাদক শেখ মো. টুটুল, জাতীয় শ্রমিক লীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, চৌধুরী সুলতান মাহামুদ কালু, সমর চাঁদ মৃধা খোকন, পৌর যুবলীগ সভাপতি জামাল হোসেন শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, ফজলুর রহমান দিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হাজরা, কামরুল শাহ, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, যুবলীগ নেতা দুলাল শেখ, সাবেক ভিপি হায়দার আলী হাজরা, মাসুদ রানা, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির ও কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদারসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক