ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যে ১ লাখ টাকা জরিমানা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ রাত ৮:৪৪

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় অবৈধভাবে সরকারি পুকুর ভরাটের অভিযোগে সকালের সময়ে সংবাদ প্রকাশ করার দুই ঘণ্টার মধ্যে এসএল গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উক্ত জরিমানা করেন। সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় একটি সরকারি পুকুর এসএল গ্রুপের মো. লোকমান নামে এক ব‍্যক্তি অবৈধভাবে মাটি ভরাট করে সম্পূর্ণ পুকুরটি ভরাট করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল ইসলাম বলেন, সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ এ সময় পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারার ভিত্তিতে মো. লোকমান হোসেনকে ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ ব্যাপারে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অবগতপূর্বক অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ সড়ক ও জনপথ বিভাগের জায়গা ও পুকুর দখলের বিষয়ে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

তিনি আরো বলেন, অভিযুক্তদের পুকুর ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় এবং ভরাটকৃত অংশে কোনো বাণিজ্যিক কার্যক্রম করবে না বলে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

উল্লেখ্য, হুমকির মুখে পরিবেশ, সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ও খাল ভরাট : নির্বিকার প্রশাসন- এই শিরোনামে দুপুর ৩টা ৩০ মিনিটে সকালের সময় অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর ২ ঘণ্টা পর উপজেনা নির্বাহী ম্যাজিস্টেট এই জরিমানা করেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ