গাজীপুরে যুব উন্নয়ন আধিদপ্তরের জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেচ্ছায় রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্তকরণ, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচারক (গ্রেড-১) আজহারুল ইসলাম খান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, মহানগর উপ-পুলিশ কমিশনার মো. ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র গাজীপুরের কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো. হারুন আর রশীদ খান জানান, জাতীয় শোক দিবেসের অনুষ্ঠানে আলোচনা, দোয়া মাহফিলের পাশাপাশি রেড ক্রিসেন্ট এর সহযোগীতায় ৩৩ ব্যাগ সেচ্ছায় রক্ত সংগ্রহ করা হয়েছে। এছাড়া ক্যাটারিং বিষয়ে ত্রিশ জন যুব মহিলাকে প্রশিক্ষণ ভাতাসহ ছয় লক্ষ ৬০ হাজার টাকা, সনদপত্র, গবাদিপশু পালন, মৎস চাষ ও কম্পিউটার প্রশিক্ষণ শেষে দশ জনকে ছয় লক্ষ ৬০ হাজার টাকা ঋন দেওয়া হয়েছে।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied