ভূঞাপুরে জন্মাষ্টমী উদযাপনে শোভাযাত্রা
‘কর্ম করে যাও, ফলের আশা করো না’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার শেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভার শুরুতে উপজেলা শ্রীকৃৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অভিজিৎ ঘোষ।
অধ্যাপক সুহাস চন্দের সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা চেয়রাম্যান মোছা. নার্গিস আক্তার। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাস।
অতিথি ছিলেন- পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহীউদ্দীন প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত