ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে জমি বায়নার টাকা নিয়ে উধাও


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়না দলিলে সই না করে প্রস্রাব করার কথা বলে বায়নার ৫ লাখ টাকা নিয়ে দুই প্রতারক পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী নাদিম ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বিশালকুড়ি এলাকর মৃত হাসান আলী খানের ছেলে মুসলিম খান ও একই এলাকার মুসলিম খানের ছেলে মাসুদ খান। তারা উভয়ে বরপা এলাকায় বহুদিন যাবৎ বসবাস করে আসছেন এবং তাদের নামীয় আরএস ৯, আরএস  ১২৬৬ দাগে ৭.৭৫ জমি হতে ৩.৭৫ শতাংশ জমি বিক্রির ঘোষণা দিলে তাদের সাথে ভুক্তভোগী নাদিম ভূঁইয়া আলাপ-আলোচনা করে জমির মূল্য ১৫ লাখ টাকা ধার্য করা হয়। পরে ১৩ আগস্ট ১০০ টাকা মূল্যের ৩টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে খোলা বায়না করার মনস্থির করলে উপস্থিত সাক্ষীর সম্মুখে ৫ লাখ টাকা তাদের হাতে দিলে তারা ওই জমির মূল দলিলপত্র ও তাদের মূল র্স্মাট র্কাড রেখে প্রস্রাব করার কথা বলে দলিলে সই না দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। 

ভুক্তভোগী নাদিম ভূঁইয়া বলেন, আমি একজন গরিব অসহায় মানুষ ও ক্যান্সার রোগী। গত কিছুদিন আগে অপারেশন করিয়েছি। আমার বাড়ির পাশে তাদের জমি ক্রয় করার উদ্দেশ্যে আমি মানুষের কাছ থেকে ধার-দেনা করে তাদের ৫ লাখ টাকা দিয়েছি। তারা আমার সরলাতার সুযোগ নিয়ে পালিয়ে গেছে । আমি এদের উপযুক্ত শাস্তি দাবি করছি। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার