ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:৫৬

গাজীপুর প্রেসক্লাবের (রেজি নং-গা-০৭৭০) ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার) এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস্) নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের ২০২২-২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের গত ১০ জুলাই তফসিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি আব্দুল হামিদ (মাই টিভি), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান (মোহনা টিভি), কোষাধ্যক্ষ মো. সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (আমার সংবাদ), দপ্তর সম্পাদক এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস্), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আশজাদ রসুল সিরাজী  (দৈনিক বাংলা ৭১)।

নির্বাহী সদস্যরা হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), রাহিম সরকার (দৈনিক জনতা), মো. আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মো. আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন) এবং মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন)।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’