ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, চিকিৎসাসেবা ব্যাহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৪:১৮

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৭ আগস্ট) রাত থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনেও অব্যাহত থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। 

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে তাদের আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা হলে তারা বলেন, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছে না। নার্সরা তো সবকিছু বুঝবে না। তারা তো চিকিৎসা দেবে না। এতে সমস্যা হচ্ছে। 

পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। কিন্তু লোডশেডিং এর কারণে কাজ শেষ হতে সমস্যা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। তবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সহকারী পরিচালক আরো বলেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন