ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ১১:৩৮

বিশেষ ধরনের চুলায় অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এই কয়লা ট্রাকে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুলায় কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুলা থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য, কমে যাচ্ছে জমির উর্বরতা।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পাথরা রামের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে আলা উদ্দিন বাড়ির পাশের জমিতে অভিনব কায়দায় কাঠ পুড়িয়ে কয়লা বানাচ্ছেন। তিনি সেখানে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চারটি কয়লা বানানোর চুলা তৈরি করেছেন। এসব চুলায় কাঠ পুড়িয়ে কয়লা বানানো হয়। কাঠ পোড়ানোর সময় প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়। এতে একদিকে যেমন বনজসম্পদ নষ্ট হচ্ছে, অপরদিকে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোধব্যাধি দেখা দেয়ার সম্ভাবনা বাড়ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মণ কাঠ পোড়ানো হচ্ছে এই চুলায়। তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে এই ব্যবসা করছে। তবে প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস দেখান না। 

সরেজমিন দেখা যায়, মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা হয়েছে বড় আকারের বিশেষ ধরনের চুলা। চুলার মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে অন্য মুখগুলো মাটি এবং ইট দিয়ে বন্ধ করে দেয়া হয়। খোলা মুখ দিয়ে আগুন দেয়া হয় চুলায়। আগুন দেয়া শেষে সেটিও বন্ধ করে দেয়া হয়। প্রায় ৭ থেকে ১০ দিন পোড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুলায় প্রতিবার ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। পরে ওই কয়লা ঠাণ্ডা করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার বলেন, জানতে পেরেছি বিশেষ ধরনের চুলায় বনজসম্পদ নষ্ট করে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া বলেন, এ বিষয়ে খবর পেয়েছি। কয়লা তৈরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক