চলনবিলের পাবনা অঞ্চলে নৌকায় অশ্লীলতা চলাকালে আটককৃত ১৫ নারী-পুরুষ জেলহাজতে
চলনবিলের পাবনা অঞ্চলে নৌকায় অশ্লীলতা চলাকালে আটককৃত ১৫ নারী-পুরুষকে আদালত জেলহাজতে পাঠিয়েছে। এর আগে পুলিশ গত বুধবার (১৭ আগস্ট) মধ্যরাতে পাবনার চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা থেকে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ ১৫ জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের নাজিম উদ্দিন (১৯), হাসু আহমেদ (২২), আজমত হোসেন (২৪), শাকিল আহমেদ (১৯), সোহেল হোসেন (২১), আব্দুল কাদের (১৯), সোহান হোসেন (১৯), রফিকুল ইসলাম (১৯), আলাউদ্দিন (১৯), গজারমারা গ্রামের শাকিল হোসেন (১৮), শাহনগর গ্রামের মধু ইসলাম (১৫), নাটোরের বড়গাছা মহল্লার নিসাবা বেগম কিরণ (২৪), নাটোরের গুড়পাড়ার আয়শা পারভীন (১৬), নৌকার মাঝি চাটমোহর উপজেলার করকোলা গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার জহুরুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর ও যুবক নাটোর থেকে তিনজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙে (চলনবিলের অংশ) অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান-বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে তিনজন নারী ১৫ জনকে আটক করে।
ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন