ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:১৩

ভোলার তজুমদ্দিনে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের নির্জন একটি বাগান থেকে ভিকটিমসহ তাকে আটক করে থানায় সংবাদ দেয় স্থানীয়রা। অভিযুক্ত যুবক খোকন (২২) লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজির হাট এলাকার আবু ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বাড়ির আব্দুল খালেকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তজুমদ্দিন এর দড়ি চাঁদপুর গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে আসে খোকন। বিষয়টি স্থানীয়ারা দেখে ফেললে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়। এসময় ওই ছাত্রী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পুলিশের কাছে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ উভয়কে থানা নিয়ে আসে।

পরে ছাত্রীর ভাষ্যমতে এ ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে ১৮ আগষ্ট তজুমুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত খোকন তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। মোবাইল ফোনে সে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে।  

এ বিষয়ে তজুমদ্দিন থানার এস আই শামীম সর্দার জানান, অভিযুক্তর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ও ৯(১) ধারায় অপহরন ও ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী খোকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন