ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পাথরঘাটায় মহিলা সংসদকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১:৪৬
বরগুনার পাথরঘাটায় মহিলা আসনের (৩১৫) সংসদ সদস্য সুলতানা নাদিরাকে নিয়ে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার (১৯ আগস্ট ) বিকেল ৪টায় তার প্রয়াত স্বামী সংসদ সদস্য গোলাম সবুর টুলুর বাসভবনে মধুমতি টাইলস লিমিটেডে জেনারেল ম্যানেজার মো. সেলিম খলিফা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 
 
এ সময় মধুমতি টাইলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সেলিম খলিফা বলেন, আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ সুলতানা নাদিরার বাসায় ৯ বছর আগে জাকির মুন্সী নামে কোনো গৃহকর্মীকে আমরা নিয়োগ দেইনি। তাহলে সে ১১ মাস বেতন পাবে বলে একটি জাতীয় দৈনিক পত্রিকায় (সমকাল) যে সংবাদ প্রকাশ হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন তথ্য। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ২০১৩ সালে ২৬ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। দীর্ঘ ৯ বছর পরে কোনো ব্যক্তি যদি কোনো পাওনা দাবি করে তার অকাট্য প্রমাণ দরকার। আমি দ্যর্থহীন ভাষায় আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রয়াত সংসদ সদস্য বা তার পরিবারের কাছে কোনো ব্যক্তির কোনো দাবি-দাওয়া যদি থাকে, প্রমাণসাপেক্ষে তা আমি পরিশোধ করব। এই সময়ে এ ধরনের একটি সংবাদ প্রকাশের একটি কারণ হলো জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর, তাই সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং দলের একটি কুচক্রী মহলের প্ররোচনায় এমনটি হয়েছে বলে মনে করি।
 
এ ব্যাপারে জাকির মুন্সী ও রাসেল মুন্সী গণমাধ্যমকর্মীদের জানান, দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত নিউজটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের কোনো সাক্ষাৎকার গ্রহণ করেনি। এ ব্যাপারে আমরা কিছুই জানি না।
 
প্রকাশিত সংবাদ নিয়ে পাথরঘাটায় সামাজিক যোগাযোগেরমাধ্যমে সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ