ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় মামলার বাদীকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১:৪৬
রাজশাহীর বাঘায় মামলা তুলে নিতে বাদীসহ  তার এতিম সন্তানদের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী রোজিনা বেগম বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে রোজিনা বেগম উল্লেখ করেন, মামলা তুলে না নিলে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি প্রদান করছে আসামিদ্বয়। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) তিনি জিডিটি করেন।
 
জানা গেছে, গত ১১ আগস্ট উপজেলার আলাইপুর গ্রামের মৃত দুলাল হোসেনের বাড়ি ভাংচুর এবং ছেলে দুর্জয়কে মারপিট করে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সিদ্দিকসহ ১৭ জনের নামীয় এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা দিয়ে বাঘা থানায় মামলা করেন আহত দুর্জয়ের মা রোজিনা বেগম।
 
একই দিনে বাঘা থানা পুলিশ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মামলার ৪নং আসামি মেহেদীকে গ্রেফতার করলেও অন্যরা থাকে ধোরাছোঁয়ার বাইরে। উক্ত মামলার আসামিরা সিদ্দিকের মাদক সিন্ডিকেটের সদস্য, তারা মাঝেমধ্যেই সিদ্দিকের হুকুমে এলাকায় এমন মারপিটসহ হুমকি-ধমকি দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। 
 
জিডিতে উল্লেখ করা হয়েছে, মামলা হওয়ার পর থেকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করছে মামলার ১নং আসামি সিদ্দিক (৩৮), পিতা- সামেদ মণ্ডল, ৫নং আসামি সোহাগ (২২), পিতা- সিরাজুল ইসলাম, ১১নং আসামি সবুজ (২৪), পিতা- মৃত আ. রাজ্জাকসহ হাকিম ( ৩৬), পিতা- মৃত ফরাতউল্লা মণ্ডল, আকাশ (২২), পিতা- হাকিম, সামেদ (৬৬), পিতা- মৃত জলিল মণ্ডল সর্বসাং আলাইপুর, বাঘা থানা, জেলা রাজশাহী । সর্বশেষ গত ১৭ আগস্ট সকাল ৯টায় বাদীর বাড়িতে এসে প্রকাশ্যে মামলা তুলে না নিলে মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয় তারা। 
 
রোজিনা বেগম দাবি করেন, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আবার লোকজনের মাধ্যমে মীমাংসার কথা বলছেন। এতে তিনি তার পিতৃহারা দুই সন্তানকে নিয়ে খুব অসহায় ও ভীতিকর অবস্থায় আছেন। তারা সবাই মাদকের বড় ব্যবসায়ী এবং মাদক ব্যবসা করে অনেক টাকা কামাই করেছে। ভয়ে কেউ তাদের কাজের প্রতিবাদ করে না। আমি এবং আমার সন্তানরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। 
 
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামি সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 
 
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মণ্ডল জানান, ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্যরা আত্মগোপনে রয়েছে। তবে অভিযান চলছে। এছাড়াও বাদী ও তার পরিবারের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হবে।
 
উল্লেখ্য, বর্তমানে বাঘা উপজেলার সবচেয়ে বড় মাদক সিন্ডিকেটের প্রধান সিদ্দিক। তার নামে বাঘাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা এবং একটি হত্যা মামলাও রয়েছে। প্রশাসনের অভিযানে তাদের মাদকের চালান বা সিন্ডিকেটের সদস্য আটক হলে তথ্য দেয়ার সন্দেহে এলাকাবাসীদের মারপিট করারও  অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এমএসএম / জামান

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত