শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা
চট্টগ্রামের লোহাগাড়ায় একাধিকবার জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ পাস করায় সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ উপজেলা পর্যায়ে (মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
উপজেলার সকল কলেজ, স্কুল, মাদরাসার বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লোহাগাড়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির প্রতিবেদনে মনোনীত হয় স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ আনুষ্ঠানিকভাবে মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইন জানান, আমরা সব সময় চেষ্টা করেছি শিক্ষার মানোন্নয়নের। যুগের সাথে তাল মিলিয়ে আমরা শিক্ষার্থীদের সঠিক পাঠদান করে আসছি। তারই ধারাবাহিকতায় এই সাফল্য পেয়েছি। এই সাফল্যের পেছনে যারা শ্রম দিয়েছেন, তাদের সবাইকে মাদরাসার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ