ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে শিক্ষক দম্পতি হত্যা;

বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-৮-২০২২ বিকাল ৫:৩১
গাজীপুরে শিক্ষক দম্পতি হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করেন।পরে বিসিক এলাকার একটি রাস্তায় বিক্ষোভ মিছিল করেন তারা। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটনসহ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।
 
এরআগে শুক্রবার রাতে অজ্ঞাতদের আসামি করে মেট্রোপলিটন গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আতিকুর রহমান।বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে গাছা থানার বগারটেক এলাকায় নিজস্ব প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট। হায়দারাবাদ ব্রীজ পার হতেই একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণহীন চলতে থাকে। একেবেঁকে চলার পর এমএম পেইন্টিং কারখানার সামনের সড়কের বামপাশে থেমে যায়। এর ঠিক আগেই গাড়িটির ডান পাশের একটি দরজাও খুলে যায়। তবে অস্পষ্টতার কারণে গাড়ি থেকে কেউ নেমেছে কিনা বিষয়টি পরিষ্কার নয়।
 
এদিকে নিহতের স্বজনদের দাবি,পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। নিহত জিয়াউর রহমান মামুন টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী মাহমুদা আক্তার জলি পার্শ্ববর্তী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার ছুটির পর বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
 
স্কুলের সরকারি প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান রানা জানান, আমাদের প্রধান শিক্ষক জিয়াউর রহমান অত্যন্ত ভালো লোক ছিলেন। স্কুলে সবার সাথে ভালো সম্পর্ক ছিল। কারো সঙ্গে কোন বিষয়ে তার বিরোধ ছিল না। আমরা আমাদের প্রধান শিক্ষক ও তার স্ত্রী হত্যার বিচার চাই। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’