২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিশ্বনাথে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
সিলেটের বিশ্বনাথে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের সবকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া।
পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সমছু মিয়া, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, বার্ডফোর্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামীম আহমদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দে শংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পায়তারা। সেই ষড়যন্ত্র এখনও চলছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে।
তারা বলেন, অশুভ শক্তি সব সময় আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে পেছনে ফেলতে চায়। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্ত্বেও বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষার্থে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মিছিল ও সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
Link Copied