বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
ইন্জিন বিকল হয়ে ৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুইটি ট্রলার থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এ জেলেদের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী এলাকায়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের আকরাম পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকা থেকে বিকল এফ,বি 'রিভার মেট' নামক ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আর বঙ্গোপসাগরের মহিপুর মোহনা থেকেও ৬ নটিক্যাল মাইল গভীর সাগর থেকে ইন্জিন বিকল এফ,বি 'মায়ের দোয়া' ট্রলার থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরে ভাসতে থাকা এ ট্রলার দুইটির ৪৪ জেলেকে উদ্ধার করা হয়। ঝড়ের কবলে পড়ে ট্রলারের ক্রাংকস্যাফ্ট ও পিস্টন ভেঙ্গে যাওয়ায় ৫ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিলো এ ট্রলার দু'টি। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বলেও জানায় কোস্ট গার্ড'র এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied