ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করে আলোচনায় দুই বন্ধু, কেজি ২৫০ টাকা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৬:৫

গাজীপুর মহানগরের হায়দারাবাদে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। মাত্র ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয় এ মাংস। চর্বি ছাড়া ও স্বাদে-গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় এবং দাম কম হওয়ায় দিনে দিনে এর চাহিদা বাড়ছে। তবে এসব মাংস বিভিন্ন হোটেলে নিয়ে গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগও রয়েছে। আর এই ঘোড়ার মাংস বিক্রি শুরু করেছেন শফিকুল ইসলাম ও নূরুল্লাহ মামুন নামের দুই বন্ধু।

শুরুতে সপ্তাহে ১-২টি ঘোড়া জবাই করা হলেও এখন প্রতি শুক্রবার ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করা হচ্ছে। অল্প টাকায় ঘোড়া কিনতে পেরে বিক্রিও করা যাচ্ছে কম দামে। এলাকায় দিনে দিনে এর চাহিদা বাড়ছে বলে জানালেন বিক্রেতা।

এ নিয়ে বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘গরুতে চর্বি আছে, এতে কোনো চর্বি নেই। খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। খাওয়ার পর হাত ধুতে সাবান লাগে না। প্রথমে ২৫০ টাকা কেজি বিক্রি করতাম। এখন বিক্রি করি প্রতি কেজি ৩০০ টাকায়।’

বিক্রেতা শফিকুল আরও বলেন, ‘শুরুতে এলাকার অনেকে নানা কথা বলে সমালোচনা করত। এখন আর কেউ কিছু বলে না। তবে এলাকার মানুষ খুব কমই নেয়, দূর-দূরান্ত থেকে অনলাইনেই বেশি বুকিং হয়।’

একাধিক সূত্রে জানা যায়, দূর থেকে তারা অসুস্থ বা কাজের উপযোগী নয়-এমন সব ঘোড়া নামমাত্র মূল্যে ৩/৪ হাজার টাকায় কিনে আনেন। কিন্তু তারা একটা ঘোড়া জবাই করে বিক্রি করতে পারেন ৩০ থেকে ৩৫ হাজার ট

এদিকে অভিযোগ রয়েছে, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে গরুর মাংসের সঙ্গে মিলিয়ে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে।

ঘোড়ার মাংস খাওয়া হালাল উল্লেখ করে স্থানীয় এক মাওলানা বলেন, ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। আমাদের দেশে এর প্রচলন না থাকলেও মধ্যপ্রাচ্যে অনেকেই ঘোড়ার মাংস খায়।

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি কামরুল ইসলাম নোমানী জানান, এ ব্যাপারে মাসালা হলো, মাখরুহা তানজিম। তবে হাদিসে আছে, ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে সাধারণত কেউ ঘোড়ার মাংস খায় না। কেউ ইচ্ছে করলে বা রুচিতে ধরলে খেতে পারবেন।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ জানান, হায়দারাবাদে ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত