রাজশাহীতে গভীর শ্রদ্ধায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ
না আয়োজনে রাজশাহীতে একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশে আগস্ট রবিবর (২১ আগস্ট) সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালোপতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন করে। এছাড়া সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগ মহানগরীর অলকার মোড়ে দলীয় কার্যালয়ে নিহতের স্মরনে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আলফোর রহমান, সদস্য জিনাতুল নেছা তালুকদার। বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতারা, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর বিএনপি-জামায়াত জোট সরকারের সহায়তায় ও হাওয়া ভবনের নায়ক তারেক রহমানের মদদে যে হত্যার পরিকল্পণা ও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তাদের সবার বিচার এবং সেই হত্যা মামলায় যাবৎজীবন কারাদন্ড প্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান।
বিকেলে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied