চতুর্থ বারেও জেলারশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু নির্বাচিত
রাজশাহীর বাঘা থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন সাজু রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ওসি মো,সাজ্জাদ হোসেন সাজু চতুর্থ বারের মত রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) এর হাত থেকে পুরুস্কার পেলেন বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন সাজু।
রবিবার (২১ আগস্ট ২০২২) জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন সাজুর হাতে সার্টিফিকেটসহ ক্রেস্ট তুলে দেন। সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা,সামাজিক ভাবে জনসাধারণের সু-সম্পর্ক রক্ষা ও ন্যায় সংগত দায়িত্ব পালন করায় মো. সাজ্জাদ হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার দেয়া হয়।
তিনি গত ৪ জুলাই ২০২১ ইং বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল,দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখা, সামাজিকভাবে অপরাধ দমন ও জনসাধারণের সু-সম্পর্ক বজায় রাখাসহ মাদক নির্মূলে সর্বাধিক গুরুত্ব দেওয়া এবং মাদক কারবারি দের আটক ও বিভিন্ন বিষয়ে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর২০২১ মাসিক কল্যাণ সভায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে প্রথম পুরুস্কার পেয়েছেন এবং ২২ ডিসেম্বর ২০২১ দ্বিতীয় বারে এবং ১৬ মে ২০২২ ইং তৃতীয় বারেও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি। চলতি মাসে আবারও জেলার শ্রেষ্ট হয়ে চতুর্থ বারেও পুরস্কারে ভূষিত হন বাঘা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় অফিসার ইনচার্জ ওসি মো,সাজ্জাদ হোসেন সাজু।
জানা যায়, বাঘা থানায় দায়িত্ব পাওয়ার পরপরেই আগের থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করেছে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার অবৈধ মাদক ও অস্ত্র।
তিনি ব্যক্তি উদ্ব্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে নামাজের পূর্বে সংক্ষিপ্ত ভাবে মাদক নির্মূলে, আত্মীয়ের সু-সম্পর্ক বজায় রাখা,পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান এবং রাস্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ জনগনের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে চলেছে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছেন।
নাম প্রকাশ না করা শর্তে একজন চৌকস পুলিশ এসআই বলেন, ওসি সাজ্জাদ হোসেন স্যার বর্তমানে বাঘা থানাকে একটি মডেল হিসেবে তৈরী করার চেস্টায় থানার সকল পুলিশ অফিসারগন ও কনেস্ট্রেবুলদেন চৌকস হিসেবে গড়ে তুলছেন বিভিন্ন অভিযান পরিচালনা করে। সেই সাথে জনসাধারণের জন্য বাঘা থানায় পুলিশের সেবা নিতে কোন টাকা লাগে না এটাও বাস্তবায়ন করে ফেলেছেন ওসি স্যার ইতিমধ্যে।
এমএসএম / এমএসএম
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
Link Copied