মগবাজারে বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে গ্যাস
রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিথেন গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে। রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পান রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা। পরে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মগবাজারে দুর্ঘটনাকবলিত স্থানে দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার ইউনুস আলী বলেন, রোববার সকালে পুলিশ সদস্যরা গ্যাস বের হওয়ার খবর আমাদের জানান। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। এখনও দুর্ঘটনাকবলিত ভবনের ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হচ্ছে।’
এদিকে, খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন। ঘটনাস্থলে দায়িত্বরত তিতাস গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো গ্যাস বের হচ্ছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, ভবনে, পথে থাকা শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।
জামান / জামান
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান