ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে পৌঁছেছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:১৮
এবার মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন। জাহাজটি সোমবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। 
 
বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর নাগাদ জাহাজটি হতে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু করা হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এ পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। 
 
তিনি আরো জানান, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত