চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.)-এর ৫২তম আসর উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ৫২তম আসর আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। বিশাল এ মাহফিলে সীরতুন্নবী (সা.)-কে বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে মাহফিলের উপ-কমিটির প্রস্তুতি সভা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার (২২ আগস্ট) দুপুরে পদুয়া ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সাগর এভিয়েশন হজ কাফেলার সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের উপ-কমিটি পদুয়া ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুফি ফতেহ্ আলী ওয়াইসী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন)।
শাহ ছাহেব কেবলার দৌহিত্র, সীরাত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটি কার্যক্রমের প্রধান শাহাজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত ও তরুণ শিক্ষাবিদ সুলতান মুহাম্মদ রাফি'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাগর এভিয়েশন হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও পদুয়া ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম, পদুয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আমানুল হক আমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ এহছান, সাবেক ইউপি সদস্য মাওলানা আবদুস সবুর, সাবেক ইউপি সদস্য আলী নেওয়াজ, ডাক্তার শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আকতার হোসেন, ডাক্তার ডাক্তার ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ জাকারিয়া বাবুল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ শিল্পপতি নুরুল ইসলাম কোম্পানিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহাজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
পরে সাগর এভিয়েশন হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও পদুয়া ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলামের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার