রাজশাহীতে ২৫ আগস্ট থেকে শিশুদের করোনা টিকা দেয়া হবে
আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রয়োগ। এজন্য ইতোমধ্যে রাজশাহীতে দেড় লাখ ডোজ টিকা এসেছে। এখন শুরু হয়েছে টিকা প্রয়োগের প্রস্তুতি। প্রথমে সিটি করপোরেশন এলাকায় টিকা প্রয়োগ শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। এরপর জেলা শহর এবং উপজেলা পর্যায়ে শুরু হবে টিকা প্রয়োগ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের এই টিকা গ্রহণের জন্যও জন্ম নিবন্ধন কার্ড দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে শিশুদের জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নম্বরটি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। ফলে খুব সহজেই টিকাদান কর্মসূচির বাস্তবায়ন হবে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, টিকাদান কার্যক্রম শুরু করার জন্য শিক্ষা অফিসের মাধ্যমে স্কুলগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিশেষায়িত টিকা রাজশাহী বিভাগীয় মজুদ বিভাগের সংরক্ষণাগারে চলেও এসেছে। কার্যক্রম শুরুর আগে চাহিদা দেয়া হলেই সেখান থেকে স্বাস্থ্য বিভাগে টিকা সরবরাহ করা হবে।
এর আগে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত বুথের সমস্যা দেখা যায়। সব স্কুলে এসি না থাকার কারণে কার্যক্রম বাস্তবায়নে ভোগান্তিতে পড়তে হয়। তবে এবার ওই সমস্যা হবে না বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিনি বলেন, এবারের এই টিকা দেয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি কিংবা বুথের প্রয়োজন নেই। সাধারণ তাপমাত্রাতেই দেওয়া যাবে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, তারা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ করছেন। দু’একদিনের মধ্যে তালিকা প্রস্তুত হওয়ার পর তা স্বাস্থ্য বিভাগকে দেয়া হবে। তারপর স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করেই টিকাদান কার্যক্রম শুরু হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, তারা ইতোমধ্যে দেড় লাখ ডোজ টিকা পেয়েছেন। আগামী ২৫ আগস্ট প্রথমে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। তারপর জেলা শহর এবং পরে উপজেলা পর্যায়ে টিকা দেয়া হবে। টিকার সরবরাহের ওপর ভিত্তি করে এই কার্যক্রমকে এগিয়ে নেয়া হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, টিকা প্রদানের জন্য তারা ইতোমধ্যে শহরের স্কুলগুলোতে বার্তা পাঠিয়েছেন। স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে। তারাও প্রস্তুতি নিচ্ছেন। আগামী সোমবার একটি সভা করে এর রূপরেখা ঠিক করা হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied