ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় বন্যপাখি ক্রয়-বিক্রয়ের সময় আটক ২


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ বিকাল ৫:১
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের শিমুলতলী নদীর ঘাট হতে বন্যপাখি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সময় ১১০ টি পাখিসহ আটক করা হয় ২ জনকে। প্রায় ১১০টি পাখি (ঘুঘু)সহ  দুই জনকে গ্রেফতার করেছে বাঘা থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার (২২ আগস্ট) দুপুরে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায়  এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো.সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত)  মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো. চান্দু রহমানের ছেলে মো. সোহেল রানা(৩১), অন্যজন হলেন পাকুড়িয়া ইউনিয়নের  আলাইপুর এলাকার  মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল(৫৫)।
 
জানা যায়, অনেক দিন ধরে মো. সোহেল রানা পাখি ধরে ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে শিমুলতলী এলাকা হতে হাতে নাতে ধরে বাঘা থানা পুলিশ। ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময়েই তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু জানান,  মো. সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। গোপন তথ্যে জানতে পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়ায়  দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে আদালতে চালান করা হবে। বন্যপাখি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে।

এমএসএম / জামান

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত