পাবনায় দুর্বৃত্তদের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত, আহত ১০ জন আটক দুজন
পাবনার সুজানগরে স্থানীয় চিহ্নিত দুর্বৃত্তরা ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তবে কোন কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে ঘুরপাক খেলছে।
নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাসেন খোন্দকারের ছেলে। গত বছরের অক্টোবরে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন জাহাঙ্গীর হোসেন।
প্রত্যক্ষদর্শীদৈর বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তার ভাই মতিনসহ বাড়ির পাশে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এ সময় স্থানীয় চিহ্নিত ২৫/৩০ জনের দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন জন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে জাহাঙ্গীর হোসেন মারা যান।
নিহত জাহাঙ্গীর হোসেনের ছেলে জুবায়ের হোসেন অভিযোগ করে বলেন, নতুন বাড়ি করার জন্য এলাকার কিছু উগ্রবাদী আমার পিতার কাছে ১৫-২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমার পিতা টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে হত্যার হুমকি দেয়।
জুবায়ের আরো বলেন, প্রায় তিন মাস আগে আমাদের বাসার সামনে স্থানীয় কিছু লোকজন জুয়ার আসর বসায়। আমার পিতা বিষয়টি পুলিশকে জানালে তারা আমার বাবাকে মেওে ফেলার হুমকিও দেয়। এর আগেও কয়েকবার তারা হত্যার জন্য হামলা করেছে। সে সব দফায় আমার পিতা রক্ষা পেলেও এ দফায় রক্ষা পেলেন না।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েক বছরের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে হলেও এর সাথে অন্য কোন কারণ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিএমসিএইচ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ, ওসি যোগ করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন