রূপগঞ্জে মালবোঝাই কাভার্ডভ্যানে ডাকাতি, চালক আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতিরোধ করে মালবোঝাই কার্ভাডভ্যানে ডাকতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ আগস্ট) রাত পৌনে ১২টায় উপজেলার এশিয়ান হাইওয়ের ভূলতা ফ্লাইওভারের ৫০ গজ সামনে এ ঘটনা ঘটে। পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেডের মালামাল বোঝাই কাভার্ডভ্যানসহ প্রায় ৩৮ লাখ ৫০ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল।
ডাকাতি কাজে বাঁধা দিতে গেলে ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কার্ভাডভ্যান চালক হাফিজুর। কোম্পানির প্রশাসনিক র্কমর্কতা ইয়াছিন আরাফাত বাদী হয়ে সোমবার দুপুরে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর চৌরাস্তার আব্দুর রউফ অ্যান্ড আব্দুর রহমান এন্টারপ্রাইজের কার্ভাডভ্যান চালক হাফিজুর ইসলাম (৩২) পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং কারখানা রেজা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। গতকাল রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দর হতে কাভার্ডভ্যান বোঝাই করে ঢাকার আশুলিয়াস্থ রেজা গ্রুপের অপর প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কার্ভাডভ্যানটি। রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভূলতা ফ্লাইওভারের ৫০ গজ সামনে এশিয়ান হাইওয়েতে পৌঁছলে একটি মোটরসাইকেল ও একটি সিএনজি কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে চালককে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে মালবোঝাই কার্ভাডভ্যানটি নিয়ে যায়।
আহত চালক হাফিজুর ইসলামের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, ডাকাতরা প্রথমে একটি মোটরসাইকেল ও সিএনজি দিয়ে তাকে গতিরোধ করে। একপর্যায়ে তার কাভার্ডভ্যানে ৬-৭ জন উঠে তাকে চাকু দিয়ে হাত-পায়ে আঘাত করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এএফএম সায়েদ বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত