ধর্ষণের চেষ্টা করায় খানসামায় শ্বশুরের লিঙ্গ কেটে দিলেন পুত্রবধূ
ধর্ষণের চেষ্টা করায় দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সুবর্ণখুলী এলাকায় প্রায় ৬০ বছর বয়সী শ্বশুরের লিঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। ঘটনাটি রোববার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী ছুরত আলী পাড়ায় আ. মতিনের বাসায় ঘটে।
পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহ পাড়ার নজু ইসলামের মেয়ের সাথে ছুরত আলী পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুরের লালসায় পড়ে পুত্রবধূ শাপলা (ছদ্মনাম)। ওই পুত্রবধূ তার স্বামী ও পরিবারের সকল সদস্যকে বিষয়টি জানালেও সুরাহা হয়নি। অপরদিকে শ্বশুর সুযোগ পেলেই যৌন নির্যাতনের শিকার হন পুত্রবধূ।
ওই ঘটনার জেরে রোববার রাতে ধর্ষণচেষ্টা করে লম্পট শ্বশুর আ. মতিন। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে আহত করেন পুত্রবধূ শাপলা (ছদ্মনাম)। এতে চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাকে আহত অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রোববার মধ্যরাতে এক বৃদ্ধ হাসপাতালে আহত অবস্থায় আসেন।তার গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা দেখতে পেয়ে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুত্রবধূ শাপলার (ছদ্মনাম) স্বামী রশিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ কর হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল