ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের করমজলে পিলপিলের ডিমে ৩৮টি বাচ্চা ফুটেছে


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২২-৮-২০২২ বিকাল ৫:৫০
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় লবণ পানি প্রজাতির কুমির পিলপিলের দেয়া ডিম হতে ৩৮টি বাচ্চা ফুটে বেরিয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙে জন্ম নেয় নতুন এ বাচ্চাগুলো। 
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, গত ১ জুন প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ে ৩৮টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর ডিমগুলো পুকুরপাড়ের কুমিরের ডিম পাড়ার বাসা থেকে তা সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটরে থাকার দীর্ঘ ৮৩ দিনের মাথায় সোমবার সেই ৩৮টি ডিম থেকেই ৩৮টি বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো প্রজনন কেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে। পূর্বের ছোট-বড় ৯১টি আর সোমবারের নতুন ৩৮টি বাচ্চা নিয়ে এ প্রজনন কেন্দ্রে মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯টিতে। 
 
বন কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, এবার প্রথম কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে। কারণ, এর আগে এনালগ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করা হতো। কিন্তু চলতি বছর ডিজিটাল ইনকিউবেটরে ডিম সংরক্ষণ করায় ৩৮টি ডিমে ৩৮টি বাচ্চাই ফুটেছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত