ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নারীদের স্বপ্ন দেখাচ্ছেন আলফা, কৃষিতে সাফল্যে মুখে হাসির ঝিলিক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:২৫
স্বামীর ১০ শতাংশ জমি দিয়ে ফসল চাষাবাদ শুরু করেছিলেন আলফা বেগম (৪০)। বর্তমানে তার জমির পরিমাণ তিন বিঘা। এছাড়া আরো চার বিঘা জমি ইজারা নিয়ে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন। তার জমিতে বর্তমানে দুই জাতের পাট, তিল, ভুট্টা ও ধইঞ্চা চাষ করছেন। পাশাপাশি করছেন গরু ও ছাগল পালন। তার এমন উদ্যোগ ও সফলতা দেখে আশপাশের নারীরাও নেমে পড়েছেন কৃষিকাজে। বলছিলাম এক নারী উদ্যোক্তা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের সুলতান শেখের স্ত্রী আলফা বেগমের কৃষিতে সাফল্যের কথা। তিনি ১৫ বছর ধরে কৃষিকাজ করছেন। তার স্বামী একটি বেকারিতে ম্যানেজারের কাজ করেন। তাদের সংসারে দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।
 
জানা গেছে, আলফা বেগম প্রথমে নিজের ১০ শতাংশ ও অন্যের দুই বিঘা জমি নিয়ে বিভিন্ন ফসলের চাষ শুরু করেন। চাষাবাদে যে টাকা আয় করেন, ওই টাকা দিয়েই তিনি বাড়িতে নতুন ঘর, জমিজমাসহ কিনেছেন গরু ও ছাগল। বর্তমানে তিনি তিন বিঘা জমির মালিক। এছাড়া অন্যের আরো চার বিঘা জমি ইজারা নিয়ে বিভিন্ন ফসল লাগিয়েছেন। বর্তমানে তিনি দুই জাতের পাট, তিল ও ভুট্টা চাষ করছেন। তিনি ভুট্টা চাষ করেন গরুকে খাওয়ানোর জন্য। এতে দুধ দেয়ার পাশাপাশি গরু হচ্ছে মোটাতাজা। সব মিলিয়ে বছরে লক্ষাধিক টাকা আয় করছেন কৃষি নারী উদ্যোক্তা আলফা বেগম।
 
সরেজমিন দেখা গেছে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই কাঁচি নিয়ে বের হয়ে যান ক্ষেতের পরিচর্যা করতে। এছাড়া ফসলে পোকার আক্রমণ হয়েছে কি-না, সেটাও লক্ষ্য রাখছেন। ফসলের সঙ্গে গজানো ঘাষ কাটছেন, কারণ বাড়িতে তিনি লালন-পালন করেন গরু ও ছাগল। আলফা বেগমকে গরু ও ছাগলের জন্য বাড়তি কিছু কিনতে হয় না। দিনে দুবার ক্ষেত থেকে ঘাষ কেটে আনেন। তার তিনটি গরুর মধ্যে একটি গরু বর্তমানে পাঁচ লিটার করে দুধ দিচ্ছে। তার এমন সাফল্য দেখে আশপাশের অনেক নারীই এখন চাষাবাদ শুরু করেছেন।
 
জিগাতলা গ্রামের স্থানীয়রা জানান, আলফা বেগম জমিতে চারা রোপণ থেকে শুরু করে নিড়ানি পর্যন্ত সবকিছু নিজেই করেন। মাঝেমধ্যে প্রয়োজন হলে দিনমজুর নেন। নিজের জমি চাষের পাশাপাশি অন্যের জমি বর্গা নেন। দুভাবেই বছরে তার প্রচুর টাকা উপার্জন হয়। তার দেখাদেখি অনেক নারীই কৃষিতে ঝুঁকছেন।
 
আলফা বেগম বলেন, নিজেই সব করি। সব সময়ই ফসলের খোঁজ নিই। বিভিন্ন ফসল চাষ করে জমি, গরু ও ছাগল কিনেছি। মৌসুমভেদে বিভিন্ন ফসল আবাদ করি। প্রায় ১৫ বছর ধরে চাষাবাদ করছি। ফসলের কোনো রোগবালাই হলে ওষুধের দোকান বা সারের দোকানে গিয়ে পরামর্শমতো ওষুধ প্রয়োগ করি। তবে কৃষি অফিস থেকে তেমন কোনো সহায়তা পাই না।
 
তিনি আরো বলেন, চার বিঘা জমিতে ভুট্টা আবাদ করে ভালো লাভ করেছি। বর্তমানে তিন বিঘা জমিতে পাট, এক বিঘা জমিতে তিল ও দুই বিঘা জমিতে ধইঞ্চা চাষ করছি। চাষাবাদ করে প্রতি বছর সংসারের খরচ বাদ দিয়ে লক্ষাধিক টাকা আয় থাকে আমার।
 
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল বলেন, কৃষি নারী উদ্যোক্তা আলফা বেগমকে নতুন ফসল চাষাবাদ করতে প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। সরকারের যত ধরনের প্রণোদনা আছে, তা দেয়ার ব্যবস্থা করা হবে। কৃষি অফিস থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার