ভূঞাপুরে নিকরাইল ইউপি নির্বাচন, বক্তব্য ভাইরাল
নৌকা নয়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদকে সমর্থন দিয়েছিলাম : আ’লীগ সভাপতি মাসুদ
‘আপনারা জানেন, এখানে আমার নামের নাম মাসুদুল হক মাসুদ। আপনাদের নির্বাচিত চেয়ারম্যান, বিগত সময়ে আপনারাই কিছুদিন আগে, এক বছর হয় নাই, তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নির্বাচিত করেছেন, আমরা তাকে সমর্থন দিয়েছি। যদিও দলীয় মনোনয়ন উনাকে দেয়া হয়নি, দলীয় মনোনয়ন যেহেতু আমার একক কার্যক্রম না। এটা একটা সাংগঠনিক বিষয় থাকে। তারপরে এমপি সাহেবের একটা বিষয় থাকে। যে কারণে আমাদের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া সম্ভব হয় নাই। তবে, আমাদের নৈতিক সমর্থন ছিল এবং আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে তাকে চেয়ারম্যান বানাইছি। আর যদি সরাসরি করাইতাম তাহলে কী হইত, তাইলে ভোটে মানে, নির্বাচনে কী হতো দেখতেননি। আমরা আশা করি উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনাদের খেদমত করার জন্য, দলীয় কার্যক্রম করার জন্য। আপনারা তাকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং আমরা তার সাথে আছি...।’
গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ আয়োজিত সিরাজকান্দি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এসব কথা বলেন। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ হলে তা মুহুূতে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন সময় দেন-দরবার করছেন।
এদিকে, গতকাল সোমবার ২২ আগস্ট নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পুর্নবাসন স্কুল মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু ভাইসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের উপস্থিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হকের মাসুদকে সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, নিকরাইল ইউনিয়নে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল তার কোনো রাজনৈতিক ব্যাকরাউন্ড ছিল না। টাকার বিনিময়ে মাসুদ পদ কিনে বালুর ব্যবসা করছে। তার কাজই হচ্ছে বালুর ব্যবসা করা। পরে আওয়ামী লীগের পিঠে ছুরি মেরে চলে গেছে। আপনাদের বিভিন্ন যড়যন্ত্রের কারণে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যড়যন্ত্র করেই নিকরাইলে নৌকাকে হারানো হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত