ফটিকছড়িতে চা শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রামের ফটিকছড়িতে চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। ১৪৫ টাকা বেতন নয়, ৩০০ টাকা বেতন করার দাবিতে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রামগড় চা বাগান শ্রমিকরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে খাগড়াছড়ি-ফেনী মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকীসহ কর্মকর্তাগণ আন্দোলনস্থলে ছুটে যান। সংকট নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চা শ্রমিক নেতাদের সাথে বৈঠক চলছে বলে জানান চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্টু।
গত ২০ অগাস্ট শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের বৈঠকের পর ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নতুন মজুরি ঘোষণা করা হলেও পরবর্তী উপজেলার বিভিন্ন বাগানের শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে। উদালিয়া চা বাগান,বারমাসিয়া চা বাগান,খৈয়া চড়া চা বাগান,কর্ণফুলী চা বাগানসহ বিভিন্ন বাগানের শ্রমিকরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করছে।
বারামাসিয়া চা বাগান শ্রমিক নেতা ও স্থানীয় ইউপি সদস্য আপন কূর্মী ৩০০ টাকা বেতনের দাবি থাকলেও শ্রমিকরা কাজে যোগদান করেছে বলে জানান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে এ আশ্বাসে কাজে ফেরাতে চাই একটি পক্ষ। এ সিদ্ধান্ত না মেনে কর্ণফুলী বাগানেও কাজে না গিয়ে আন্দোলন করেছে শ্রমিকরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্টু শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহবান জানালে অন্য পক্ষ তাকে দালাল দালাল বলে স্লোগান দিতে থাকে।
শ্রমিক নেতা প্রেম লাল মানব্রাজি বলেন, আমরা এতোদিন আন্দোলন করেছি ৩০০ টাকা বেতন বৃদ্ধির দাবিতে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্টু বলেন, ৩০০ টাকা মঞ্জুরি বৃদ্ধি এটি আমাদের ন্যায্য দাবি। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি যেটা সিদ্ধান্ত দেন আমরা সেটা মানবো। এর আগে কাজে ফেরার জন্য সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু একটি পক্ষ তা মানতে নারাজ।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied