কেশবপুরে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার প্রশিক্ষণ কর্মশালা
যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব বাংলাদেশ) উদ্যোগে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২২ আগস্ট) সকালে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব বাংলাদেশ) উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, আজিবর রহমান, উদয় শংকর দাস, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু ও অভিভাবক জান্নাতুল ফেরদৌস মিতা।
প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, স্পোর্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়। কেশবপুরে ভাব বাংলাদেশ প্রকল্পের আওতায় ৭ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান ও বিভিন্ন উপকরণ প্রদান করছে ভাব বাংলাদেশ।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান