মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে দেখা যায় , কৃষ্ণ গোপাল রাইস হাউজ ও কুণ্ডু ভ্যারাইটিজ স্টোরে চাল ও অন্যান্য পন্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকান দুটির প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো দেখা যায় , জনি স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। দোকানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো, শাহ আলম সহযোগিতা করেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন