রাজশাহী সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকার সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (সিটি হাসপাতাল) আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডা. উম্মুল খায়ের ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামীকাল থেকে সিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার