বাঘায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ
রাজশাহীর বাঘায় তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল হোসেন ও সভাপতি আব্দুল লতিফ হোসেনের (বাবর) বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিভাবক সদস্যসহ স্কুল মার্কেটের দোকান মালিক ও স্থানীয় জনগণ।
গত সোমবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতাসহ অনিয়মের লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, স্কুল মার্কেটের দোকান মালিকগণ ও জনসাধারণ।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঘা উপজেলায় ২০০০ সালে তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মার্কেটের ১৬ টি দোকানঘর দোকানিরা নিজ অর্থায়নে তৈরি করে নিয়েছিলেন। প্রতিটি দোকান হতে নিয়মিতভাবে স্কুলকে ভাড়া প্রদান করে আসছে। বিদ্যালয় কমিটি প্রায় ৩ মাস পূর্বে দোকানঘরের চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য দোকান মালিকদের নোটিস দেয়। তাতে লেখা ছিল- দোকানঘরের মেয়াদ শেষ। এখন দোকানঘর নিতে হলে ৫ হাজার টাকা করে দিতে হবে। সে মোতাবেক দোকান মালিকগণ ৫ হাজার টাকা প্রদান করেছেন।
কিন্তু কিছুদিন পর প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সভাপতি (প্রধান শিক্ষকের আপন বড় ভাই) অভিভাবক সদস্যদের ছাড়াই (ইচ্ছামতো) মিটিং করেন। উক্ত মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়- স্কুল মার্কেটের দোকনঘরে ব্যবসা করতে হলে ১ লাখ ৬২ হাজার টাকা করে জমা দিতে হবে জামানত বাবদ। যদি না দেয়া হয় তাহলে মার্কেটের দোকানঘর ভেঙে ফেলা হবে।
অভিভাবক সদস্যরা জানান, কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মিটিং করে রেজুলেশন পাস করছেন। কমিটির মিটিং এ অন্যদের জানানো হচ্ছে না এবং তাদের কথার কোনো মর্যাদা দেয়া হচ্ছে না। এছাড়াও প্রায় এক মাস পূর্বে স্কুলের মেহগনি গাছ বিক্রি করা ৫০ হাজার টাকা এবং বিদ্যালয়ের আম বাগান লিজ দেয়া ১ লাখ টাকা প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়নি। প্রধান শিক্ষক ও সভাপতি টাকাটা আত্মসাৎ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার জানান, করোনাকালীন তারা ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। ব্যবসায়িকভাবে তারা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। এরপরও প্রধান শিক্ষক ও সভাপতি বারবার তাদের নোটিস প্রদান করছেন এবং হুমকি দিচ্ছেন। আমাদের দোকানঘর আমরা নিজেরাই তৈরি করে নিয়েছিলাম নিজ নিজ খরচে। এই অবস্থায় ১ লাখ ৬২ হাজার টাকা জামানত দেয়া তাদের কাছে এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। তাদের আবেদন, দোকানঘরের চুক্তির মেয়াদ ৫ বছর বৃদ্ধি করে কারোনাকালীন ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ দেয়া হলে দোকানদাররা আর্থিক ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাবের।
প্রধান শিক্ষক আব্দুর আওয়াল হোসেন মুঠোফোনে বলেন, বিদ্যালয়ের দোকান মালিকদের জানানো হয়েছে দোকানঘর নেয়ার আবেদনের জন্য ৫ হাজার টাকা দিতে। আর নতুনভাবে দোকানঘর বরাদ্দ নিতে হলে ১ লাখ ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। অন্যথায় দোকান পাবে না। আর স্কুলের কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেহগনি গাছ কেটে ১২টি চেয়ার ও টেবিল তৈরি করা হয়েছে। যারা অভিযোগ করেছেন, তারা ঠিক বলেননি।
অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ হোসেন (বাবর) জানান, বিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবেই আয়-ব্যয় চলছে।প্রতিষ্ঠানটির মার্কেটের দোকানঘর রাস্তার সাথে হয়ে গেছে। আমরা নতুনভাবে একটু পেছনে সরিয়ে তৈরি করতে চাচ্ছি। মেহগনি গাছ কেটে স্কুলের চেয়ার-টেবিলসহ অনেক কাজ করা হয়েছে। আর আম বাগানের ১ লাখ টাকা কি কোন টাকা হলো এখন। সব হিসাব-নিকাশ প্রধান শিক্ষকই দেখেন। তার কাছে লেখা আছে কোথায় কী খরচ করেছে আর কত জমা আছে। কমিটির একজন এসব কথা বলছে আর আমার নামে অভিযোগ ও মামলা দিয়েছে মিথ্যাভাবে। এই প্রতিষ্ঠানে আমার বাবা ৫ বিঘা জমি দান করেছেন। আমাদের জন্যই এলাকাটির উন্নয়ন ঘটছে। আর আমরা এখানকার টাকা কেন নিব বলেন? স্কুলের নিয়োগ নিয়েও অভিযোগ করেছে বিভিন্ন জায়গায়। সরাসরি এসে দেখা করে কথা বলেন।
এ বিষয়ে কথা বলতে বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মুঠোফোনে বারবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুপক্ষই এসে দেখা করেছে। অভিযোগের বিষয়টি সঠিকভাবে দেখা হবে।
এমএসএম / জামান
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
Link Copied