সাভারে বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সাভার উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৪ আগস্ট বেলা ১২ টায় উপজেলা হল রুমে এ আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান এর সঞ্চালনায় মাওলানা মাহাদী হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সহঃ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাভার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাছান আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সহঃ ঢাকা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন মাহাবুব প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ঢাকা জেলা কমান্ডার আবু সাঈদ মিঞা তার বক্তব্যে স্মৃতিচারন করে বলেন, মুক্তিযোদ্ধাদের অবিভাবক হিসেবে প্রবীন বীর মুক্তিযোদ্ধা আশরফি উদ্দিন খান ইমু মুক্তিযুদ্ধকালীন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। বর্তমানে তিনি শয্যাশায়ী। আমরা তার রোগমুক্তি কামনা করছি।
সমাপনি বক্তব্যে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের বাবার নামে সাভারের মশুরিখোলায় শিক্ষা প্রতিষ্ঠানটির দ্রুত ভিত্তিতে নাম পরিবর্তন নিশ্চিত করার আশ্বাস দেন। কারন বঙ্গবন্ধুর খুনিদের পরিবারের নাম বাংলার মাটিতে শোভা পায়না। সবশেষে মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করেন এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ