ফরিদপুরে নতুন পুলিশ সুপার মো. শাহজাহান
ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহজাহান পিপিএম-সেবা।
বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপরে তিনি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।
জানা যায়, সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মো. শাহজাহান ফরিদপুরে যোগদানের পূর্বে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ও জন্মস্থান চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে।
উল্লেখ্য, দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা ঢাকার র্যাব সদরদপ্তরের পরিচালক হিসেবে যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied