নির্ধারিত মূল্যে সারের দাবীতে কৃষকদের মানববন্ধন
সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ার দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মানববন্ধন করেছেন কৃষকরা। বুধবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় কৃষকরা মহিমাগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক নেতা নূরুল ইসলাম, ফেরদৌস আলম, খায়রুল আলম রাজা, আজিম উদ্দিন সহ অনেকেই।
মানববন্ধনে কৃষক নেতারা বলেন, বর্তমানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সকল ধরণের সার বিক্রি হচ্ছে। সারের ক্রেতা কৃষকদের কোন রশিদ বা ভাউচার দিচ্ছেনা সার বিক্রেতা ও ডিলাররা। রশিদ চাইলেই তারা ওই ক্রেতার কাছে সার বিক্রিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ অবস্থায় চরম ক্ষতিগ্রস্থ কৃষকদের রক্ষায় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
বক্তারা বলেন, চলতি আমন মৌসুম ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে ধান ও বিভিন্ন ধরণের শীতকালীন শাক সবজির চাষ করতে গিয়ে কৃষকদের অধিক ব্যয়ভার বহন করতে হচ্ছে। এখনই সারের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হবে। চরম খাদ্য ঘাটতির মুখে পড়বে দেশ। তাই কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার প্রাপ্তির বিষয়ে সরকারকে দ্রত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, চলতি মৌসুমে এখানকার সার ব্যবসায়ী ও ডিলাররা নিজেদের ইচ্ছেমত সারের মূল্যবৃদ্ধি করেছে। বর্তমানে এখানে প্রতি বস্তা টিএসপি ১৪শ টাকা, ইউরিয়া ১২শ’৫০ টাকা ও এমওপি ১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। দ্রুত সারের মূল্য হ্রাস করা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান কৃষক নেতারা।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন