ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় পুলিশের ওপেন হাউজ ডে পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৪০

খুলনার কয়রায়   ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ২৪ আগস্ট বুধবার ১১:৩০ টায় আমাদি ইউনিয়নের খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী  পুলিশ সুপার( ডি সার্কেল)  সাইফুল ইসলাম, বিশেষ অতিথি কয়রা থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম)। খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বাজার ব্যাবসায়ী সমিতি, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পুলিশ সুপার আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার