বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ আগস্ট (বুধবার)সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবৈধ ভাবে পাহাড়ি মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে পুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় কাওসার(৩৫) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ৭'শ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মামুনুল হক এর জিম্মায় রাখা হয়েছে।
বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,অবৈধ ভাবে পাহাড়ি মাটি কাটা ও বালু উত্তোলন বাণিজ্যের সাথে জড়িতরা যতই শক্তিশালী হোকনা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী থানা পুলিশ এস আই বাবুল সহ কয়েকজন থানা পুলিশ সদস্য ও সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন এবং সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই